ইন্টারনেট পুরোপুরি চালু
মোবাইল ফোনের ডেটায় ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট। একই সঙ্গে চালু আছে ব্রডব্যান্ড ইন্টারনেটও। আজ সোমবার দুপুর ২টার পর থেকে এই দুই মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।
চলমান পরিস্থিতিতে সর্বশেষ রোববার দুপুর ১২টার পর মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আর আজ সকাল ১০টার পর বন্ধ করা হয় ব্রডব্যান্ড সংযোগ। সোমবার ইন্টারনেট পুরোপুরি চালু হয়। এর সঙ্গে সঙ্গে ঢোকা যাচ্ছে ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। পরে ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড আর ২৮ জুলাই বেলা তিনটা থেকে ফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়। সর্বশেষ সোমবারও বন্ধ হয় ইন্টারনেট, পরে আবার তা চালু হলো।
Post a Comment